সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহী

শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজশাহী জেলা শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও পবিত্র আশুরার উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জাতীয় শ্রমিক লীগের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো. আব্দুল্লাহ্ খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু।

সভায় বক্তব্য দেন, রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সহ-সভাপতি মোঃ সালেহ্ হামিম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসা. রোখসানা মেহবুব চপলা, পবা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, পাটকল শ্রমিক লীগের সভাপতি মো. মহাসিন কবির। বাঘা উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ শাহ্বাজ আলী, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. আসাদুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ ওয়াশি কেটু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আজম সেন্টুসহ বিভিন্ন উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সভা পরিচালনা করেন, রাজশাহী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ আলী।

স/আ