সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

দেশসেরা নির্বাচিত হওয়ায় রাজশাহী কলেজ অধ্যক্ষকে আরসিআরইউ’র অভিনন্দন

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
দেশসেরা নির্বাচিত হওয়ায় রাজশাহী কলেজ অধ্যক্ষকে আরসিআরইউ’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে তৃতীয়বারের মতো দেশসেরার খেতাব অর্জন করেছে রাজশাহী কলেজ। এই গৌরবময় অর্জনের নেতৃত্ব কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান আরসিআরইউ’র সাংবাদিকরা।

আরসিআরইউ’র সভাপতি বাবর মাহমুদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, প্রশিক্ষন ও প্রকাশনা সম্পাদক হাদিসুর রহমান, নির্বাহী সদস্য রিবিকা বালা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আরসিআরইউ’র সহযোগী সদস্য পলি রাণী, জান্নাতুল খাতুন, দিপীকা গোমেজ, ফারজানা খাতুন, মীম, বিপ্লব হোসেন, সজিব ইসলাম প্রমুখ। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগ ও সহশিক্ষা সংগঠন কলেজ অধ্যক্ষকে শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য, সোমবার দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ রাজশাহী কলেজকে সেরা ঘোষনা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘এনইউ কলেজ র‌্যাংকিং-২০১৭’-এর বিস্তারিত ফলাফল তুলে ধরা হয়। আর তাতে তৃতীয়বারের মতো দেশসেরার মুকুট অর্জন করে রাজশাহী কলেজ। এর আগে ২০১৫ সালে ও ২০১৬ সালের র‌্যাংকিংয়েও প্রথমস্থান অধিকার করেছিল রাজশাহী কলেজ।