নিজস্ব প্রতিবেদক:
আজ দশই মহররম পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মহররমের দশ তারিখকেই আশুরা বলা হয়। আশুরা অর্থ দশ।হাদিস শরিফ ও প্রাচীন ধর্ম ইতিহাস গ্রন্থ অনুসারে মহররমের দশ তারিখে অনেক গুরুত্বপূর্ণ ঐশী ঘটনা ঘটেছে বলেই প্রধানত ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে আশুরার ধর্মীয় গুরুত্ব খুব বেশি। তাই ১০ মহররমকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে রাজশাহীতে ইসলাম ধর্মাবলম্বী, বিশেষ করে শিয়া অনুসারীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা কারবালার সেই ঐতিহাসিক হৃদয়বিদারক ঘটনার স্মরণে আজ প্রতীকী দুলদুল ঘোড়া সাজিয়ে, বুক চাপড়িয়ে বের করেন তাজিয়া মিছিল। অশ্রুসজল চোখে তারা হায় হোসেন হায় হোসেন বলে মাতম করেন।

শোকের আবহে কালো পতাকা উড়ানো হয়েছে। ইমাম হোসাইন (রা.) স্মরণে আয়োজন করা হয়েছে বয়ান, জিকির, মাতম ও শিরনি বিতরণসহ বিভিন্ন কর্মসূচি।
দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় নগরীর রেলগেট থেকে আরেকটি শোকমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহর সংলগ্ন শিয়া মসজিদ থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি উপশহর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো শিয়া সমজিদে এসে শেষ হয়।
উপশহর শিয়া মসজিদের ঈমাম সুলতান আহম্মেদ সিল্কসিটি নিউজকে বলেন, ঈমাম হোসেনের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তার শোকে শোকন্ত হয়ে আমরা এই দিবসটি উৎযাপন করে থাকি। ঈমাম হোসেনের হৃদয় বিদারক ঘটনার মর্মস্পর্শী আমাদের শোকাহত করে।

তিনি জানান, অনেক আগে থেকেই রাজশাহীর এই শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। তবে ২০০০ সালের পর থেকে বিশেষ ভাবে উদযাপন করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানায়, তাজিয়া মিছিল উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার জোরদার করা হয়েছে। মিছিলে পুলিশ এবং ডিবি সদস্যদের কোঠর তৎপরতা দেখা যায়। আর রাস্তায় যানজট এরাতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছ।

স/আ










