সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
পাবনায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনা স্বামীর ছুরিকাঘাতে বৃষ্টি খাতুন (১৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বৃষ্টি ওই গ্রামের জালাল বিশ্বাসের মেয়ে।

স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে পাবনার নয়নামতি এলাকার বাসিন্দা আলাই বিশ্বাসের ছেলে মোমিন হোসেনের (২০) সঙ্গে বৃষ্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই বৃষ্টিকে নির্যাতন করে আসছিলেন মোমিন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায় বছর খানেক আগে বাবার বাড়িতে চলে আসেন বৃষ্টি। এরপর থেকে বৃষ্টিকে তার বাবার বাড়ি থেকে নেওয়ার জন্য নানা প্রলোভন দেখাতে থাকেন মোমিন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বৈঠকও হয়। কিন্তু তাতেও কোনো সমাধান না হওয়ায় শনিবার সকালে একটি সাদা প্রাইভেটকারে মোমিনসহ কয়েকজন বৃষ্টির বাড়িতে আসেন। এসময় বৃষ্টিকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান মোমিন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে বৃষ্টির মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের পর ব্যবস্থা নেওয়া হবে।