সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
পাবনায় পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার (২২) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিজা হায়দার রাজশাহী লক্ষীপুরের সাম্মাক হায়দারের মেয়ে। তানিজা পাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী।

পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পহেলা ফাগুন উপলক্ষে বন্ধুর মোটরসাইকেলে চড়ে ঘুরছিলেন তানজিলা। তারা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।