সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
পাবনায় এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় মোস্তাফিজুর রহমান সেলিম নামে এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে রূপপুর বিবিসি বাজারসংলগ্ন নিজ বাড়ির সামনে গুলি করে  দুর্বৃত্তরা।

মোস্তাফিজুর রহমান সেলিমের পিঠে ও বুকে দুটি গুলি লাগে বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তিনি প্রতিদিনের মতো বাইরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

নিজ বাড়ির সামনে আততায়ীরা কাছে থেকে দুটি গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় দ্রুত সেলিমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে রাত পৌনে ১০টায় তাকে রাজশাহীতে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। পরে অ্যাম্বুলেন্স ফিরিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকশী এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলের বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ মোস্তাফিজুর রহমান সেলিমের বাসভবনের সামনে ভিড় করে।

ক্লিন ইমেজের এই আওয়ামী লীগ নেতার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলের বহু নেতাকর্মী তাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। কে বা কারা তাকে গুলি করেছে, তা এখনো জানা যায়নি।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারূকী জানান, খবর পেয়ে আততায়ীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ।