সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
পাবনায় বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনায় শহরতলির মেডিকেল কলেজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আপিল শেখ (৪২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার রাত দেড়টার দিকে পাবনা মেডিকেল কলেজ এলাকায় ছাতিয়ানি পশ্চিমপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আপিল শেখ অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে। তিনি শহরের ছাতিয়ানি পশ্চিকপাড়া গ্রামের মো. শমসের শেখের ছেলে।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন আপিল শেখ ও তার সঙ্গীরা।

সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে আপিল শেখ ও তার সহযোগীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি করে।

একপর্যায়ে গুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড শটগানের গুলির খোসা, একটি চাকু, পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এএসআই নুরুজ্জামান, শাহীন ও কনস্টেবল শাহাদত আহত হন। তারা চিকিৎসা নিয়েছেন।

আপিল শেখ অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।