সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে রফিক নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়ার ছোন্দহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা থেকে ছেড়ে আসা সরকার ট্রাভেলস ও বিপরীত দিক থেকে একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রফিক নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়ার মাধপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল খালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে বেড়া ও শাহজাদপুরের ফায়ার সার্ভিস কর্মীরা হাতাহতদের উদ্ধার করে।