সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও ধারাল অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও ধারাল অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে অপরাধমূলক কাজের প্রস্তুতি নেবার সময় ৫টি ককটেল ও ৬টি ধারাল অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

তারা হলেন শহরের মসজিদপাড়া মহল্লার মেরাজ আলীর ছেলে শাহজাহান (২০) ও পিটিআই বস্তির দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৯)।

 

এদের মধ্যে শাহজাহানের বিরুদ্ধে নারী ও শিশু আইন সহ তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

 
দুপুরে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম জানান, শহরের পিটিআই বস্তির একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাত বা ছিনতাইকারীরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে ঘন্টাব্যাপী অভিযানে শাহজাহান ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

 

তবে এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে ৫টি ককটেল, ৩টি রামদা, ১টা হাসুয়া ও ১টা ছোরা উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
স/শ