সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সাথে সহকারী ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সাথে সহকারী ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্রোপাধ্যয় । চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি এই সভার আয়োজন করে।

 

শনিবার সকাল সাড়ে ১১টায় চেম্বার ভবন সভা কক্ষে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী সহ বিভিন্ন ব্যবসায়িক সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 
সভায় জেলার বিশিস্ট ব্যবসায়ী, শিল্প উদ্যেক্তা, আমদানী-রপ্তানীকারকরা ভারতের সাথে ব্যবসার ক্ষেত্রে তাদের সুবিধে অসুবিধের কথা তুলে ধরেন।

 
এ সময় আলোচনা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল বন্দর পথে আমদানী-রপ্তানী কার্যক্রম, ভারত ভ্রমনের ক্ষেত্রে ভিসা জটিলতা সহ সংশ্লিষ্ট বিষয় সমূহ।

 
জেলা প্রশাসক তার বক্তব্যে ভারতের সাথে ব্যবসার ক্ষেত্রে সরকারের অবস্থান ব্যখ্যা করেন।

 
শারদীয় দূর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে সহকারী ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু প্রতিম দেশ। বাংলাদেশের ব্যবসায়ীদের কিছু সমস্যার ব্যাপারে তিনি অবগত হয়েছেন। সোনামসজিদ কেন্দ্রিক ব্যবসার ব্যাপারে তিনি বিশেষ আগ্রহী। ইতিমধ্যে তিনি সেখানে একবার ব্যবসায়ীকদের সাথে বৈঠক করেছেন।

 
এ সময় ভিসার ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেন। তিনি বলেন, এই আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন সমস্যা ও সমাধানের লিখিত প্রস্তাবনা তাকে দ্রুত দেয়া হলে তার পক্ষে করণীয় নির্ধারণ করা সহজ হবে। তিনি বারবার লিখিত প্রস্তাবনা দেয়ার উপর গুরত্ত্বারোপ করেন।

 
ব্যবসায়ীদের সাথে আলোচনার সময় সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্রোপাধ্যয়ের পত্নী শ্রীমতী পত্রলিকা চট্র্যেপাধ্যয় উপস্থিত ছিলেন।

 
এর আগে চেম্বার ভবনে পৌঁছালে ভারতীয় সহকারী হাইকমিশনার ও তার পত্নীকে সাদরে অভ্যর্থনা জানানো হয়।
স/শ