সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ জেরে এক ব্যক্তির কবজি কর্তন

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ জেরে এক ব্যক্তির কবজি কর্তন

নাটোর প্রতিনিধি:

চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে নাটোরে সাইদুল ইসলাম (৪৩) নামের এক চোরাকারবারির ডান হাত কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

 

আজ শনিবার সকাল ৮টার দিকে বেলঘড়িয়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রামেক হাসপাতালে আহত সাইদুর ইসলাম সিল্কসিটি নিউজকে জানায়, আমি সকালে কাজের জন্য বাসা থেকে বের হয়ে রিকসার জন্য দাঁড়িয়ে ছিলাম। এসময় পেছন থেকে সন্ত্রাসীরা হামলা চালায়।   এসময় তারা ধারালো অস্ত্রদিয়ে কোপাতে থাকে। তাদের আঘাতে আমার বাম হাতের কবজি কেটে যায়।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে নটোর সদর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রামেকে রেফাড করা হয়।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার সকালে বেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাইদুল ইসলাম। এসময় অস্ত্রধারী এক যুবক অর্তিকত ভাবে এসে সাইদুল ইসলামের ওপর হামলা চালিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে জখম করে।

 

ওসি আরো জানান, হামলাকারী যুবককে চিনতে পেরেছে আহত সাইদুল ইসলাম। সে সুস্থ হলেই তার কাছ থেকে তথ্য নিয়ে গ্রেফতার করা হবে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নাটোর স্টেশনে চোরাচালানের নেতৃত্ব দিয়ে আসছিল সাইদুল ইসলাম। সম্প্রতি চোরাচালনির টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই তার ডান হাত কেটে নেওয়া হয়েছে।

 

স/আ