সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শতাধিক এতিম শিশুর সঙ্গে কালের কণ্ঠের জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে শতাধিক এতিম শিশুর সঙ্গে কালের কণ্ঠের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
কারো বাবা নেই, কারো বাবা-মা দুজনেই নেই। এমন শতাধিক এতিম শিশুর সঙ্গে কেককাটা, আনন্দ-আড্ডা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার বিতরণের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দৈনিক কালের কন্ঠের ১০ম জন্মদিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগরে অবস্থিত সরকারি শিশু পরিবার মিলনায়তনে কালের কণ্ঠ শুভসংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগে থেকেই কালের কণ্ঠের শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি ও শুভসংঘের সদস্যরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সংস্কৃতিকর্মী ফায়জুর রহমান মানি। আনন্দ আড্ডায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, বালুগ্রাম ডিগ্র কলেজের উপাধ্যক্ষ নসম মাহবুবুর রহমান মিন্টু, স্থানীয় দৈনিক সংবাদপত্র চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক আইনিন পারভিন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইমতিয়ার ফেরদৌস সুইট, আঞ্চলিক প্রতিনিধি আহসান হাবিব প্রমুখ।

পরে এতিম শিশুদের সঙ্গে নিয়ে কালের কণ্ঠের ১০ম জন্মদিনের কেক কাটা ও তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর পরেই একটি শোভাযাত্রা বের হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। শেষে চাঁপাই গম্ভীরা দলের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এসময় সুবিধাবঞ্চিত এসব শিশুরা গানে গানে মেতে উঠে।

স/শা