সদ্য প্রকাশিত
শিল্প ও সাহিত্য

মন আকর্ষণ

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
মন আকর্ষণ

মোসা: রতনা খাতুন

মৌনিতা তোমারে দেখেছিলাম

পাহাড়ের উচু ঐ ঢালে,

উড়ছিলে তুমি এক ডাল থেকে আরেক ডালে।

ধরতে চেয়েছিলাম তোমারে একটি বারে

সেথায় উড়িয়া গেলে তুমি অন্য ডালে।।

হাজারো রঙের বাহারে তোমারে দেখেছিলাম একটি বারে।

হাজারো গোলাপ ফুলে তোমারি স্পর্শ মিলে।।

লাল নীল কালো তোমায় লেগেছিল ভালো,

লাল সবুজের মত মনটা কেড়েছো আমারি।।

মৌনিতা তুমি কেড়ে নিতে পারো সবারি মন

তার সাথে কেড়েছে আমার মন।।