সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে পিটিয়ে জখম

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
পাবনায় পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে পিটিয়ে জখম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকনার ঈশ্বরদী শহরের পূর্ব নূরমহল্লা বস্তিপাড়ায় পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদ করায় একজন কলেজছাত্রীকে পিটিয়ে আহত করেছে তার প্রতিবেশী যুবক।

কলেজছাত্রী মুক্তা খাতুন গরুর খামারের গোবরের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ করলে প্রতিবেশী আশিক হোসেন (২৭) তাকে পিটিয়ে আহত করে। শুধু তাই নয় মুক্তাকে মাটিতে ফেলে বুকের উপর ইট চাপা দিয়ে রাখে।

প্রতিবেশীরা থানায় খবর দিলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ও ঈশ্বরদী থানার ওসি বাহা উদ্দিন ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুক্তা খাতুনের প্রতিবেশী এনামুল হক দীর্ঘ দিন থেকে গরু পালন করেন। মুক্তাদের ঘরের পাশ দিয়ে নালা কেটে গরুর গো-মুত্র ফেলেন। এতে দুর্গন্ধে আশপাশে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। নালাটি বন্ধ করার জন্য বলা হলে এনামুল হকের ছেলে আশিক হোসেন (২৭) ক্ষিপ্ত হয়ে মুক্তাকে পিটিয়ে আহত করে বুকের উপর ইট চাপা দিয়ে রাখে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম বলেন, আহত মুক্তার শরীরের বিভিন্ন জায়গায় যখম হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশিককে গ্রেফতারের চেষ্টা চলছে।