চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রাণীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মিড-ডে-মিলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক এনামুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন- মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ, ঝড়েপড়া হার হৃাস ও দৈনিক বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে এ মিড-ডে-মিল চালু করা হয়েছে।
স/আর









