সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

বিএনপির সিদ্ধান্তেই শপথ নেব না, সংসদে যাব না: হারুন

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বিএনপির সিদ্ধান্তেই শপথ নেব না, সংসদে যাব না: হারুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, এই নির্বাচন পুরোপুরি একটি প্রহসনের নির্বাচন। বিএনপি তথা ঐক্যফ্রণ্টের সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা শপথ নেব না। সংসদে যাব না। নিজে নির্বাচিত হলেও দলের ও জোটের সিদ্ধান্তের বাইরে আমার কোনো মতামত নেই।

বিএনপি নেতা হারুনুর রশীদ বলেন, এটা আবারো প্রমাণিত হল যে এ সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে এবারের নির্বাচনে আমাদের হারানো হয়েছে।

তিনি আরও বলেন, এ নির্বাচনের ফলাফল মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি করেন।

হারুন আরও বলেন, পূর্ব-পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ভোট ডাকাতি হয়েছে। তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে। ভোট, কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়েছে। ভোট পরবর্তী গত দুদিনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাট ও আগুন দেয়া হচ্ছে।

এ অরাজকতার মধ্যে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ আচরণ করছেন। তিনি সচেতন দেশবাসীকে এই স্বৈরাচারী সরকারকে প্রত্যাখান করার আহ্বান জানান।