চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার হুজরাপুরে ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র ব্যাপারে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিরোধ কমিটির টানা ১৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে পৌর এলাকায় দুই নম্বর ওয়ার্ডের কয়েকশ’ নারী পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, পৌরসভা অযৌক্তিভাবে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুমকি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলররা। তাদের এই হুমকিতে ভয় পায়না আমরা। যে মূল্যে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো।
স/অ









