আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আসন্ন দূর্গাপূজা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব, করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার ওসি বদরুদ্দোজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালম সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,ইউপি চেয়ারম্যান আকাচ্ছ আলী,আব্দুর কুশুর সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসদন প্রাং, সাধারণ সম্পাদক বরুণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য এবার উপজেলার ৮ইউনিয়নে ৪৬টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
স/অ










