আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা: এক বিএসএফ ও দুই হামলাকারি নিহত

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের জম্মু কাশ্মীরে সেনা ও সীমান্তরক্ষী (বিএসএফ) ছাউনি লক্ষ্য করে  ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলায় একজন ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)নিহত এবং অনেকে আহত হয়েছেন। একইসঙ্গে দুইজন হামলাকারি নিহত হয়েছে।

 

ভারতের এনডিটিভি জানায়, রোববার রাত সাড়ে ১০টার  দিকে কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের বারমুল্লা সেনা ও সীমান্তরক্ষী (বিএসএফ) ছাউনিতে তিন থেকে চারজন জঙ্গি দুটি দলে বিভক্ত হয়ে হামলা চালায়। এ সময় তারা গ্রেনেড বোমা বিষ্ফোরণ ও গুলিবর্ষণ করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও । এ ঘটনায় একজন ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) নিহত হয়েছেন । তবে গোলাগুলিতে দুইজন হামলাকারি নিহত হয়েছে বলে দাবি করেছে দ্যা হিন্দু। প্রায় দুই ঘন্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্র্ণে আসে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। হামলাকারিরা ক্যাম্পের ভিতর প্রবেশ করতে পারেনি ।  ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের এই সেনা ছাউনির কাছে সেনা ছাউনির কাছাকাছি একটি পার্কের মধ্যে দিয়ে ক্যাম্পের ভিতর হামলা চালায় জঙ্গিরা।  এদিকে হামলার বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে বারমুলার পুলিশ সুপার (এসপি) ইমতিয়াজ হুসেন। এর আগে গত দুই সপ্তদাহ আগে ১৮ সেপ্টেম্বর এই বারমুলা জেলার উরি সেনা ঘাটিঁতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসীদের দায়ী করেছে ভারত। এর প্রতিক্রিয়ায় গত ২৮ সেপ্টম্বর পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালিয়ে উল্লেখযোগ্যসংখ্যক সন্ত্রাসীহতাহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এ ধরণের হামরার কথা নাকচ করে দিয়েছে পাকিস্তান।

সূত্র: এনটিভি