নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁ শহরের দয়ালের মোড় এলকায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এত ৮ লাখ টাকার অলঙ্কার খোয়া গেছে বরে জানা গেছে। এই এলকার বেসরকারী উন্নয়ন কর্মী শহিদুর রহমান পান্নার বাসায় শনিবার গভীর রাতে এই চুরি সংঘটিত হয়েছে।
পারিবারিকভাবে জানানো হয়েছে, রাত অনুমান ৩টার দিকে চোরেরা জানালার গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পান্নার মা’র ঘরের আলমারীর তালা ভেঙ্গে সেখান থেকে ১৩ ভরি ওজনের স্বর্নলঙ্কার এবং ১৪ ভরি ওজনের চাঁদির গহনা নিয়ে গেছে। তারা ঘরের কাপড়চোপর এবং অন্যান্য জিনিষপত্র এলোমেলো করলেও অন্য কিছু নেয়নি বলে জানানো হয়েছে। চুরি যাওয়া অলঙ্কারের আনুমানিক মুল্য ৮ লাখ টাকা বলে জানানো হয়েছে।

এ সময় পান্না বাড়িতে ছিলেন না। তিনি প্রায় ৮ দিন আগে তাঁর বোনের বাড়িতে বেড়াতে গিয়েছেন। এ ব্যাপারে উক্ত শহিদুর রহমান পান্না নওগাঁ সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
স/অ










