সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
দুর্ঘটনা

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় নিশান ও নিলয় নামে দুই সহোদর নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারো মাইল মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশান ও নিলয় ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম জানান, নিশান ও নিলয় তাদের নিজস্ব ইঞ্জিনচালিত ট্রলি মেরামত করে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পরীক্ষার জন্য নিয়ে যান। এ সময় মতিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে নিশান ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় ট্রলিতে থাকা ছোট ভাই নিলয়কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনিও মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে বলে জানান ওসি খন্দকার শামীম।