সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) আনুমানিক ভোর ৫টায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে থাকা পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত এ টহল পরিচালনা করে বিজিবি।
আটকদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু রয়েছে। আটক দুজন পুরুষ হলেন যশোরের মণিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯) ও সাতক্ষীরা থানার শিবপুর গ্রামের মো. শরিফুল সরদার (৩৩)।
বিজিবি জানায়, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।










