ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের সতের রশিয়া এলাকায় পানিতে ডুবে সাম মোহাম্মদ (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সাম মোহাম্মদ সতের রশিয়া গ্রামের মৃত দাউদ আলী মুন্সির ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে সাম মোহাম্মদ নিজ জমিতে কলাই বপন করতে যায়। এ সময় বাড়ি ফেরার পথে সতের রশিয়া এলাকার ডাঁড়া (ক্যানেল) পার হতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী খোঁজাখুজির এক পর্যায়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম সিদ্দিকী।
স/শ









