সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পূজার জামা আর কেনা হলো না পুস্প’র

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পূজার জামা আর কেনা হলো না পুস্প’র

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে আসন্ন দূর্গাপূজার বাজার করতে চার্জার ভ্যানে করে আসার সময় চাকার সাথে ওরনা পেচিয়ে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

 
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুস্প সাহা (১২) তার বাবার সাথে উপজেলার তিলনা বাজার থেকে একটি চার্জার ভ্যান যোগে পূজার কেনাকাটার জন্য সাপাহার বাজারে আসছিল। পথি মধ্যে হরিপুর মোড়ের কাছে পৌছিলে অসাবধানতা বসত পুস্প’র ওরনা ওই চার্জার ভ্যানের চাকায় পেচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে যায়।

 
স্থানীয়রা তাৎক্ষনিক পুস্প কে উদ্ধার করে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। পুস্প’র এ অকাল মৃত্যুতে ও তার পরিবারের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 
নিহত পুস্প তিলনা হিন্দু পাড়ার প্রদীপ সাহার মেয়ে ও তিলনা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

স/শ