সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
শিল্প ও সাহিত্য

জেমকন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
জেমকন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতি বছরের মতো এ বছরও দেওয়া হচ্ছে জেমকন সাহিত্য পুরস্কার। আজ মঙ্গলবার (৯ অক্টোবর) ধানমন্ডির কাগজ প্রকাশন অফিসে জেমকন সাহিত্য পুরস্কার ২০১৮- এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৫টি বইয়ের নাম প্রকাশ করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি রুবী রহমান, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কথাসাহিত্যিক সালমা বাণী এবং পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা।

সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বই ৫টি হচ্ছে- ইমদাদুল হক মিলনের ‘নয়মাস’, শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’, মহীবুল আজিজের ‘তপন শীল ও তার বিবাহ প্রকল্প’, প্রশান্ত মৃধার ‘ডুগডুগির আসর’ এবং রবিউল ইসলামের ‘তথাগত কোথায় থাকেন।’

কবি আসাদ চৌধুরী বলেন, ‘অর্থমূল্যের বিচারে এটি এখন দেশের অন্যতম পুরস্কার। বেসরকারি পুরস্কার হিসেবেও সবচেতে পুরনো। জদিও জানি, লেখকরা পুরস্কারের আশায় লেখেন না। তবুও পুরস্কার সৃষ্টিশীল লেখকদের প্রেরণা যোগায়।’

আয়োজনে উপস্থিত সাহিত্যিকরা সংক্ষিপ্ত তালিকাবদ্ধ লেখকদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জেমকন গ্রুপ ২০০০ সালে কাগজ সাহিত্য পুরস্কার প্রবর্তন করে। পরে ২০০৭ সাল থেকে তা জেমকন সাহিত্য পুরস্কার নামে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর। বাংলা সাহিত্যের সৃজনশীল লেখকদের সম্মানিত করার জন্যই এই পুরস্কার দেওয়া হয়।

২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রকাশিত সকল শাখার বই থেকে প্রাথমিক বিচারকমণ্ডলী এই ৫টি বই নির্বাচন করেছেন। নির্বাচিত প্রথম বই পাবে ৮ লাখ টাকা। এছাড়া ১ লাখ টাকা করে দুটি পাণ্ডুলিপিকে পুরস্কৃত করা হবে। এ বছরই প্রথম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তরুণ সাহিত্যকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়।