তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিষ্টার আমিনুল হক তানোর উপজেলা ও পৌর কমিটি প্রস্তাব করে অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠায়। জেলা বিএনপি’র কমিটি সে আলোকে সব দিক বিবেচনা করে সোমবার কমিটি অনুমোদন দেয়।
তানোর উপজেলা বিএনপি’র সভাপতি পদে অনুমোদন পেয়েছেন সরনজাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খাাঁন। আর সাধারণ সম্পাদক পদে অনুমোদন পেয়েছেন তানোর পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান। প্রায় এক বছর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিষ্টার আমিনুল হক তাদের নাম ঘোষণা করলেও জেলা কমিটিতে অনুমোদন হয়নি। জেলা কমিটি সোমবার তাদেরকে অনুমোদন দেয়।

অপর দিকে তানোর পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। তানোর পৌরসভা বিএনপি’র সভাপতি পদে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা অনুমোদন পেয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম মন্ডলকে অনুমোদন দেয়া হয়। আলোচনা সাপেক্ষে কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ গঠন করা হবে বলে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান।
স/শা










