সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

তানোরে জনপ্রতিনিধিদের এমপির সংর্বধনা

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
তানোরে জনপ্রতিনিধিদের এমপির সংর্বধনা

তানোর প্রতিনিধি:
রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী নিজ উদ্দ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং ২টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংর্বধনা দিবেন।

আজ শুক্রবার বিকালে ৩টায় তানোর উপজেলা অডিটোরিয়ার হল রুমে সংর্বধনার আয়োজন করা হয়েছে।

তানোর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনের সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম। এছাড়াও জেলার নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।