সদ্য প্রকাশিত
রাজনীতি

রাজশাহীর ৬ থানা ও ৩ কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৮৫ মিনিট পড়া
রাজশাহীর ৬ থানা ও ৩ কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর ছয়টি থানা ও তিনটি কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির স্বাক্ষর এসব কমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানা ও রাজশাহী সিটি কলেজ, রাজশাহী কলেজ ও নিউ গভ: ডিগ্রি কলেজের কমিটি গঠন করা হয়।

 

সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহান, সম্পাদক লিমন
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে ফরহাদ আহমেদ সোহান সভাপতি ও এমদাদুল হক লিমন সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নাজমুস শাকিব প্লাবন, সহ-সভাপতি হৃদয় হাসান, মেহেদী হাসান মাহী, মীর সাব্বির ও সাদিউর রহমান সৌমিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক তিতাস সরকার, রায়হান ইসলাম রুদ্র, রায়হান সুইট ও সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক শাকিল।

রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি অন্তর, সম্পাদক মান্নাত
রাজশাহী কলেজ ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে রিফাত হোসেন অন্তরকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাফায়েত হোসেন মান্নাত কে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নাঈম শেখ, সহ-সভাপতি রিফাত হোসেন সেতু, কাইছার জামান শুভ, হুমায়ন কবীর মুন্না, এমদাদুল হক তনু, আরজু সরকার, আরিফুজ্জামান শুভ ও শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ বীন ওয়ালিদ আবীর, ইমনুল ইসলাম, শাবা মোবারক, সাদ্দাম হোসেন, এনজামামুল হক শিমুল, জিয়ারুল ইসলাম, হাবিবুর রহমান বাপ্পি, রনি ইসলাম, মিনারুল ইসলাম, আরিফ সরকার, মনোয়ার হোসেন, মাহিন সরকার, রুবেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর দেয়ান শিশির, সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন, নাজমুস শাকিব নাইম ও রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক, রাশেকুজ্জামান প্রিতম ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ।

 

নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি অন্তর, সম্পাদক রিজু
নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে সাব্বির হোসেন অন্তরকে সভাপতি ও ইমরান আলী রিজুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুঞ্জুরুল ইসলাম নাসিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ, রুমন হোসেন, বাপ্পি, তৌসিকুল ইসলাম, কাঞ্চন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান লিমন, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত আলামিন ও সাইদ আহেম্মদ বিশাল।

 

মতিহার থানা ছাত্রদলের সভাপতি পাখি, সম্পাদক পিয়াল
মতিহার থানা ছাত্রদলের ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি পদে রফিকুল ইসলাম পাখিকে ও সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম পিয়ালকে মনোনীত করা হয়েছে।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি লিটনুর রহমান লিটন, সহ-সভাপতি আকরাম আলী, আরিফ হোসেন, শিথিল ইসলাম, আবাুল বাসার, সজিব আলী মেহেদী হাসান রনি ও ইকবাল হোসেন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগ, নাদিম আলী, ইউসুফ আলী মুন্না, ইয়াসিন আলী, কাউসার আলী আকাশ, মোহন হক, শরিফুল ইসলাম, খুরশিদ আলম রিস্তা, সাইফুল ইসলাম, বিপ্লব হোসেন ও আকাশ, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান মিঠুন, সহ-সাংগঠনিক মোক্তাকিন ইসলাম নয়ন, আব্দুল্লাহিল কাফি, খালিদ হাসান, খুরশিদ আলম, মারুফ হোসেন শুভ ও নূর-ই আলম সিদ্দিকী সজিব।

 

রাজপাড়া থানা ছাত্রদলের সভাপতি আসাদ, সম্পাদক রাতুল
রাজপাড়া থানা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক পদে রায়হানুল ইসলাম রাতুলকে মনোনীত করা হয়েছে।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জনি আহম্মেদ সুমন, সহ-সভাপতি তানভীর আহম্মেদ ফিরোজ, আব্দুল্লাহিল সিহাব, আজাদ হোসেন শাহীন, রাফিউল ইসলাম রাফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান হৃদয়, আমির হামজা অভি, টি.এস সারোয়ার রেজা, রিয়াদ আহম্মেদ শুভ, এনায়েত হোসেন, আশিক আহম্মেদ শুভ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক তানজীল খান, আরিফুল ইসলাম আরিফ, সানি, মোর্শেদুল ইসলাম মোশি, মাহফুজুর রহামন কোকো, দপ্তর সম্পাদক শাহ্ সাইফ আহম্মেদ রিফাত ও প্রচার স্মপাদক কায়েশ ইবনে মাহবুব।

 

বোয়ালিয়া থানা ছাত্রদলের সভাপতি সজীব, সম্পাদক রবিন
বোয়ালিয়া থানা ছাত্রদলের ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সাদিউল ইসলাম সজীবকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রাকিন রায়হান রবিনকে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ রিমন, সহ-সভাপতি মাহাবুবুল আলম সানি, মিরাজ শেখ, নুরুজ্জামান রাজন, আমিনুজ্জামান নিলয়, আব্দুর রাজ্জাক বিপ্লব, মশিউর রহমান লিয়ন, রিগ্যান আহম্মেদ, মনতাসির আলী সিয়াম শহিদুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জন, মাহফুজুর রহমান শিতল, সোহাগ বাবু, শহিদুল্লাহ তাশিম, রঞ্জু ইসলাম, মামুন সেতু ফায়সাল কবীর প্রান্ত, নিপুন রহমান, আশিকুর রহমান, রিয়াদ আহম্মেদ ও শাকিল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, কাউসার হোসেন, আকাশ আলী, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফিরোজ সতুদ্র, সহ-সাংগঠনিক সম্পাদক রনি শেখ, সাব্বির হোসেন, মনির আলী, মুইদ আলী নাইম, শান্ত ইসলাম, ইয়াসিন আরাফাত, জন, সাবিউর রহমান বিশাল, শাকিব হোসেন শুভ, সামির খান মারী, সাকিব, সিহাব হোসেন জয়, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ইমন শেখ ও প্রচার সম্পাদক নেহাল আহম্মেদ রায়হান ।

 

শাহ মখ্দুম থানা ছাত্রদলের সভাপতি ডলার, সম্পাদক খাইরুল
শাহ মখ্দুম থানা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মেহেদী হাসান ডলার ও সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রবিন হোসেন সোহাগ, সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশির, শরিফুল ইসলাম পরাগ, শাওন. ইমরান আলি লালন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম মৃদুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন সজিব, রিফাত খান, সজল হাসান সান, মোমিনুল ইসলাম আতিক, ইব্রাহিম হোসেন মুন্না, মোমিন, ফারাবি হোসেন মুন্না, রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ তপন, সহ-সাংগঠনিক সম্পাদক নূর আলম রায়হান , সাব্বির আহম্মেদ পরশ।

 

কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি রনি, সম্পাদক মুরাদ
কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মনিরুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক পদে মুরাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে জিন্নাহকে মনোনীত করা হয়েছে।

 

চন্দ্রিমা থানা ছাত্রদলের সভাপতি বাবু, সম্পাদক রাশেদ
চন্দ্রিমা থানা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রাশেদ ও সাংগঠনিক সম্পাদক পদে সোহেল রানাকে মনোনীত করা হয়েছে।
স/শ