ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সদ্য কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে বুধবার বিকেল ৩টায় সানফ্লাওয়ার কেজি স্কুলের হল রুমে কার্যনিবাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে, গত ১১ অক্টোবর আতিকুল ইসলাম টুটুল খাঁনকে সভাপতি ও অধ্যাপক গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট পৌর আওয়ামী লীগ কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে সদ্য কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও সাংগঠনিক সম্পাদক জুম্মন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সহ ৪৫ সদস্য উপস্থিত ছিলেন।
স/অ









