সেই ঘোষণা অনুযায়ী গত মাসেই গুগল তাদের ভিডিও কলিং অ্যাপ ডুয়ো উন্মুক্ত করে দেয়। যা এক মাসের ব্যবধানে এখন প্রায় কোটির কাছাকাছি ডাউনলোড হয়েছে। তারই ধারাবাহিকতায় গুগল এবার তাদের ম্যাসেজিং অ্যাপ ‘আলো’ সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে।

গুগলের ম্যাসেজিং অ্যাপটি বিল্ট ইন হিসেবে সার্চ ইঞ্জিনের সঙ্গেই যুক্ত করে দেওয়া হবে। এটি গুগলের অ্যাসিসটিন্ট ইন্টারগেশন হিসেবে থাকবে। যেখানে প্রাথমিক অবস্থায় একটি ফোন নম্বর দিয়ে ব্যবহারকারীরা অন্যদের সনাক্ত করতে পারবেন।
আলো বেশকিছু ইমোজি, এবং বিভিন্ন ধরনের কাস্টমস স্টিকার নিয়ে যাত্রা শুরু করছে। এটি বিভিন্ন এলাকাভিত্তিক এই ইমোজি রাখবে বলে জানাচ্ছে।
আলোতে কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার থাকবে বলেও বলছে গুগল। বিল্ট ইন হিসেবে অ্যাপটি সার্চ ইঞ্জিনে রাখবে। ফলে দেখা যাবে কোনো কিছু সার্চ করাবস্থাতেই অন্যের সঙ্গে চ্যাট করা যাবে।
এছাড়াও কিছু নতুন ফিচার নিয়ে আসছে আলো যা দিয়ে তারা হোয়াটসঅ্যাপ ও হাইক এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।
তবে এতো কিছুর পরেও আলোতে হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কলিং ও ডকুমেন্ট শেয়ারিংয়ের ফিচার না থাকায় কতোটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তা নিয়ে সন্দিহান অনেকেই।









