সদ্য প্রকাশিত
রাজনীতি

‘ফোনে আমীর খসরুর কথোপকথন তো অপরাধ নয়’

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
‘ফোনে আমীর খসরুর কথোপকথন তো অপরাধ নয়’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমীর খসরু সাহেব কী বলেছেন, তা আমি শুনিনি। যতদূর শুনেছি, তাতে তিনি বলেছেন, বসে আছো কেন? ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়ো। এ কথাটি কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, সেটা ওই কথোপকথনে উল্লেখ নেই। এটি তো অপরাধ নয়। কারণ, গোটা বাংলাদেশ শিক্ষার্থীদের সঙ্গে। গোটা দেশের মানুষ নেমে পড়েছে, অপরাধটা কোথায়?

আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, কণ্ঠস্বর তৈরি করে বা বিকৃত করে অডিও বের করা অস্বাভাবিক কিছু না।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় পুলিশ গত রাতে তল্লাশি করেছে। তিনি একজন সাবেক মন্ত্রী। বাংলাদেশের একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর বাসায় বারবার হামলা চালানোর ঘটনা বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর হামলা।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।