নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ রাজশাহী পবার নওহাটা পৌর সভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। শুক্রবার জুমার নামাজের পর পবা উপজেলার নওহাটা পৌর সভার ৩নম্বর ওয়ার্ডের বড়ই কড়িগ্রামে তৃণমূল আওয়ামী লীগ ও সাধারণ মানুষের সাথে তিনি এ গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জেলা যুবলীগের সহ-সম্পাদক মুস্তাক আহমেদ, জেলা পরিষদের সদস্য শিউলী রানী, আওয়ামী লীগ নেতা বাবুল, পৌর ছাত্রলীগের সভাপতি তানভিরসহ নওহাটা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স/শা










