নিজস্ব প্রতিবেদক:
অতি সম্প্রতি নির্বাচনী ইশতেহারের নামে রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল যেসব বক্তব্য উপস্থাপন করেছেন সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘বুলবুল নির্বাচনী ইশতেহারের নামে যা ঘোষণা করেছেন তার সঙ্গে রাজশাহীর উন্নয়নের দূরতম কোন সম্পর্ক নেই। বরং তিনি সেখানে উস্কানিমূলক বক্তব্য ও আন্দোলনের হুমকি দিয়ে তার দলের রাজনৈতিক এজে-া বাস্তবায়ন করতে চেয়েছেন।

এ থেকে বোঝা যায়, তিনি ২০১৩-১৪ সালের সহিংসতার মতো একটি পরিস্থিতি তৈরির সুযোগ খুঁজছেন, যে অব্যাহত সহিংসতার মধ্যেই রাজশাহীতে পুলিশ সদস্য সিদ্ধার্থকে হত্যা করা হয়েছিলো। সে মামলায় প্রধানতম আসামী মোসাদ্দেক হােসেন বুলবুল স্বয়ং।’
ফজলে হোসেন বাদশা বলেন, ‘অতি সম্প্রতি নিজেদের সমাবেশে ককটেল হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ব্যর্থ হওয়ার পর বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণার সুযােগ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজশাহীকে অশান্ত করার নতুন অপচেষ্টা। শুরু করেছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যখন নির্বাচন কমিশন চেষ্টা করে যাচ্ছে, তখন ইশতেহারের নামে এ ধরনের হুমকি রাজশাহীর ভবিষ্যত উন্নয়ন প্রক্রিয়াকে নিশ্চিতভাবে বিঘিœত করবে।’
একজন মেয়র প্রার্থীর এ ধরনের উস্কানিমূলক বক্তব্য নির্বাচনের পরিবেশকেও বিনষ্ট করতে পারে আশঙ্কা করে বাদশা রাজশাহীর জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজশাহীর শান্তিপ্রিয় মানুষকে তাই এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন পক্ষে থাকবেন? উন্নয়নের পক্ষে নাকি রাজনীতির নামে সহিংসতা তৈরির চক্রান্তকারীদের পক্ষে। আমি আশা করি, রাজশাহীর মানুষ তাদের নিজেদের ভবিষ্যত উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে আগামী ৩০ জুলাই নির্বিঘেœ ও নির্ভয়ে তাদের ভােটাধিকার প্রয়ােগ করে সহিংসতায় উস্কানিদাতাদের জবাব দেবেন।”
স/বি










