সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নওগাঁ

নওগাঁয়ই ওভার ব্রিজে ধাক্কায় ট্রেনের দুই যাত্রী নিহত, আহত ১

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
নওগাঁয়ই ওভার ব্রিজে ধাক্কায় ট্রেনের দুই যাত্রী নিহত, আহত ১

আত্রাই প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ওভার ব্রিজে ধাক্কা লেগে নীল সাগর নামের ট্রেনের দুই  যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক জন আহত হয়েছে।

আজ রবিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় নিহতরা হলেন,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং জয়পুর হাট জেলার আজিদ পুর গ্রামের বদির উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৫)।

তবে অপর একজন আহত বেক্তিকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলেও তার কোন পরিচয় জানা সম্ভব হয়নি। সান্তাহার জিআরপি থানার এসআই আসাদুল হক জানান, দেলোয়ার হোসেন ও তার স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকুরি করতেন।

ঈদের ছুটিতে দেশের বাড়ী থেকে কয়েক দিন আগে শ্বশুর বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিনাজপুর গ্রামে যায়। ছুটি শেষ হয়ে যাওয়ায় আজ রবিবার রাত ২টার দিকে বিরামপুর রেলওয়ে ষ্টেশনে এসে নীল সাগর যোগে দেলোয়ার হোসেন ও তার স্ত্রী ঢাকায় ফিরছিলেন।

একই ট্রেনে সাজু মিয়াও যাচ্ছিলেন। আজ ভোর রাতে নওগাঁ জেলার রাণীনগর রেল ষ্টেশন ওভার ব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদের উপরেই মৃত্যু বরন করেন দেলোয়ার হোসেন। এ সময় সাজু মিয়া ও অজ্ঞাত বেক্তি আহত হন। সকাল ৭টায় ট্রেন আত্রাই রেল ষ্টেশনে থামলে হতাহতদের নামানো হয়। আহতদের।

আহতদের মধ্যে সাজু মিয়াকে নাটোরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যায়। তবে অপর একজন বেক্তিকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলেও বিস্তারিত জানা সম্ভব হয়নি।

নিহতদের মধ্যে দেলোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স/আ