সদ্য প্রকাশিত
এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের
রাজনীতি

‘খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না’

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৮১ মিনিট পড়া
‘খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কারাবিধি লঙ্ঘন করে ১১দিন ধরে বেগম জিয়ার সঙ্গে আত্মীয়-স্বজনদের দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় বেগম জিয়াকে সুচিকিৎসা দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ১১ দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এটা করে তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন।

সেই সঙ্গে সংবিধানও লঙ্ঘন করেছেন। সরকার এখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা দিচ্ছেন। এর উদ্দেশ্য হচ্ছে, দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। যাতে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারেন।’