সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

বিএনপি কোটা আন্দোলনে ভর করতে চাইছে: কাদের

নিউজ ডেস্ক৯ জুলাই ২০১৮১ মিনিট পড়া
বিএনপি কোটা আন্দোলনে ভর করতে চাইছে: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি কোটা আন্দোলনের ওপর ভর করতে চাইছে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উসকানি আছে। এই আন্দোলনের সুবিধা যে বিএনপি নিতে চাইছে সেটি তো প্রমাণ হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথায়।

সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান লন্ডন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নেতার সঙ্গে ফোনে কোটা আন্দোলনে সমর্থন দেয়ার জন্য বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন। এতেই প্রমাণ হয় এই আন্দোলনে কারা ফায়দা নিতে চাইছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ৯ বছরে সংগঠিত হতে পারেনি। তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। তাদের নেত্রী দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে। আন্দোলনের হুঙ্কার দিয়েও কিছুই করতে পারছে না। তাই কোটা আন্দোলনে ভর করতে চাইছে।

মন্ত্রী আরও বলেন, কোটা নিয়ে সরকার কাজ করছে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।