সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে অর্ধমাস জুড়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
আত্রাইয়ে অর্ধমাস জুড়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন

নাজমুল হক নাহিদ, আত্রাই:

নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে গত ৩ আগষ্ঠ থেকে অর্ধমাস জুড়ে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। শনিবার বেলা পোনে ১২টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতা শান্তিপূর্ণ ভাবে এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

 

এদিকে আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচী পালন করা হবে বলে জানান স্থানীয় জনগণ।
জানা যায়, নওগাঁ জেলার একমাত্র বৃহতম আত্রাইয়ের আহসানগঞ্জ ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া ঢাকাগামী অন্য কোন ট্রেনের বিরতি এখানে নেই। ফলে ঢাকাগামী যাত্রীদের যারপর নেই দুর্ভোগের শিকার হতে হয়। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেসের বিরতি এ ষ্টেশনে রয়েছে। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এদিকে নীলসাগর এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস নামে আরও ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর না হওয়ায় একদিকে যাত্রীরা হচ্ছেন দুর্ভোগের শিকার অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব আয় থেকে।
গত ২০১৫ সালের অক্টোবর মাসেও একই দাবিতে মানববন্ধন কর্মসূচীসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছিল। সে সময় একমাত্র নীলসাগর এক্সপ্রেস ছাড়া অন্যান্য ঢাকাগামী ট্রেন মিটারগেজে চলার অজু হাতে এ স্টেশনে স্টপেজ কার্যকর করেননি। গত ২ সেপ্টেম্বর থেকে দিনাজপুর ঢাকার মধ্যে চলাচলকারি দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেন দু‘টি ব্রডগেজ লাইন দিয়ে চলাচল শুরু করেছে। ফলে এখন এ স্টেশনে যাত্রা বিরতিতে প্লাটফরম ব্যবহারে আর কোন সমস্যা নেই।

স/অ