সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

মির্জা ফখরুল হাসপাতালে

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৮১ মিনিট পড়া
মির্জা ফখরুল হাসপাতালে

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে চাচার জানাজায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে ছোট চাচার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৮টার দিকে  তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

রিজভী আরও জানান, ‘মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।’