সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

কোটা নিয়ে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে: নাসিম

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৮২ মিনিট পড়া
কোটা নিয়ে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে: নাসিম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের শান্তি ও উন্নয়নে বিঘ্ন ঘটে। চাকরির কোটা আন্দোলনের নামে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে।

মঙ্গলবার বিকালে কাজিপুরে আমেনা মনসুর টেক্সটাইল ইন্সটিটিউট নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের কথা বলেছেন, কিন্তু তা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে, এতে কিছু সময় লাগবে। আর এটিকে পুঁজি করে একটি মহল দেশের শন্তিপূর্ণ পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে।

দেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীতার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ উন্নয়নের সরকার।

মন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।

রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের সাফল্য তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বনেতারা এমনকি জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।

এ সময় সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।