সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

রাসিক নির্বাচনে ষড়যন্ত্র করা হলে রাজশাহীর জনগণ মেনে নেবে না: দুলু

নিউজ ডেস্ক২ জুলাই ২০১৮১ মিনিট পড়া
রাসিক নির্বাচনে ষড়যন্ত্র করা হলে রাজশাহীর জনগণ মেনে নেবে না: দুলু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, খুলনা-গাজীপুরে ভোট কাঠচুপি করা হয়েছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের প্রার্থীকে জেতানো হয়েছে। যদি রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় তবে রাজশাহীর জনগণ মেনে নেবে না। আজ সোমবার রাজশাহী নগরীর জিরোপয়েন্ট সংলগ্ন মুনলাইট গার্ডেনে রাজশাহী মহানগর বিএনপির বর্ধিত সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, রাজশাহীর মাটি বিএনপির ঘাটি। এ মাটিতে কখনোই আওয়ামী লীগ সফল হয়নি আর হবেও না। আগামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ ধানের শীষেই ভোট দিবে।

এসময় তিনি আরো বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ-দ্বন্দ্ব নাই। আগামী ৩০জুলাই রাজশাহী সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে নির্বাচিত করে আমরা জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করব।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাইদ চানসহ রাজশাহী বিভাগীয় ৯জেলার নেতৃবৃন্দ।

স/শা