সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে তৃণমূল সাংবাদিক দলের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩০ জুন ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে তৃণমূল সাংবাদিক দলের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে তৃণমূল সাংবাদিক দলের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাপাহার এলআরপি-৪৭ প্রোজেক্ট অফিসে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় বিডিও ও বিএসডিও’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

তৃণমূল পর্যায়ে বারদোয়াশ, বাবুপুর, বিরামপুর, উত্তর পাতাড়ী, সিমুলডাঙ্গা ও তিলনার শিশু বিকাশ কেন্দ্রের শিশু সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিডিও সামসুল হক, সিনিয়র স্পন্সরশীপ অফিসার দেলোয়ার হোসেন, স্পন্সরশীপ অফিসার লরেন্স বারোয়া, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সাংবাদিক প্রদীপ সাহা প্রমূখ।

স/শা