সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার জেলার শিবগঞ্জ থানার তেররশিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, তেররশিয়া গ্রামের ফাইজুদ্দিন ওরফে ফিটু কসাইয়ের ছেলে সুইট (২৫)।

 
র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেররশিয়া গ্রামস্থ আলফাজ আলী (৩০) এর বসতবাড়ীর উত্তর পার্শ্বের আম বাগানের ভিতর কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালায়।
 

এ সময় অস্ত্র ব্যবসায়ী সুইটকে একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী  পিস্তল (মেইড ইন ইউএসএ), ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।
স/শ