সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রাম পৌরসভার ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক২৮ জুন ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রাম পৌরসভার ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়া নন্দীগ্রাম পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১০ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার ৬২৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌরসভা সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার।

এ সময় প্যানেল মেয়র আনিছুর রহমান, কাউন্সিলর ফজলুল হক বাচ্চু, আলী হাসান, আনোয়ার হোসেন, কালিদাস, বেলায়েত হোসেন আদর, আব্দুর রশিদ, জালাল উদ্দিন, রহমত আলী, সচিব আব্দুল বাতেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, হিসাব রক্ষক আবু হাসান সবুজসহ মহিলা কাউন্সিলর ও সাংবাদকিগণ উপস্থিত ছিলেন।

এসময় মেয়র প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

স/শা