সদ্য প্রকাশিত
রাজনীতি

রাজশাহীর মানুষ পরিবর্তন দেখতে চায়: লিটন

নিউজ ডেস্ক২৭ জুন ২০১৮২ মিনিট পড়া
রাজশাহীর মানুষ পরিবর্তন দেখতে চায়: লিটন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, গত ৫ বছরে রাজশাহীর মানুষ কোন উন্নয়ন দেখতে পায়নি। তারা বিষয়টি বুঝতে পেরেছে। এখন রাজশাহীর মানুষ পরিবরতন দেখতে চায়। রাজশাহীতে মেগাসিটির রুপদান করা হবে। এই রাজশাহী দেখতে উন্নত দেশ থেকে মানুষ আসবে।
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামীলীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

 

মহানগর আওয়ামী লীগের  সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে লিটন বলেন, আমি মেয়র থাকাকালে রাজশাহীর উন্নয়ন যা করতে চেয়েছিলাম, যা কাজ চলছে সেগুলো সবই করতে চাই। আমি এই শহরকে এমন জায়গায় নিতে চাই, আগামি ২০ বছর কোন কিছু ভাবতে হবে না। আমি নিশ্চয় ভুল করেছি, আমার ভূলগুলো ক্ষমা করে দিবেন। এই রাজশাহীতে আমার জন্ম। এখানকার মাটি আমাকে টানে আমি কোথাও যেতে পারবো না। আমি শিক্ষিত হয়ে এসেছি, আমার মধ্যে মেধা আছে, আমাকে আরেকটি বার সুযোগ দিন।
ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, কারো চোখ রাঙানো সহ্য করবো না। সবাই সম্মিলিতভাবে বাঘের মত লড়াই করে জয় ছিনিয়ে আনবো।
লিটন বলেন, বিএনপি জনগনের রায়ে পরাজিত হয়েছে। কারণ জনগন উন্নয়ন চায়। বিএনপির উপর জনগনের আস্থা নেই বলেই তারা আওয়ামীলীগ প্রার্থীকে বেছে নিয়েছে। আমি আবারো রাজশাহীতে উন্নয়নের জোয়ার আনতে চাই। তাই আপনাদের সহযোগীতা চাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর সহ সভাপতি শাহীন আক্তার রেনী, মুক্তিযোদ্ধা নওসের আলী, মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদাত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নিঘাত পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসেন, মো. রেজাউল  ইসলাম বাবুল, মো. নাঈমুল হুদা রানা। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স/শা