নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রামে শিশু বলাৎকারের অভিযোগে মেরাজুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় একটি মামলা করা হলে থানার উপ-পরির্দশক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ভাটগ্রামের সাইদুল ইসলামের ছেলে মেরাজুল ইসলাম একই গ্রামের পাঁচ বছরের এক শিশুকে একটি গভীর নলকুপের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে বলাৎকার করে।
এসময় শিশুটি চিৎকার করলে তাকে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে শুনে মাঠে থাকা লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের হয়। পরে ভাটগ্রামে অভিযান চালিয়ে মেরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরির্দশক ইনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স/অ










