বদলে নেওয়ার বিশেষ প্রোগ্রামের আওতায় প্রথমত গ্যালাক্সি নোট ৭ এর পরিবর্তে গ্যালাক্সি জে সিরিজের ‘লোনার’ মডেলটি পাবেন গ্রাহকরা। যখন নতুন ও সংশোধিত গ্যালাক্সি নোট ৭ তৈরি হবে তখন গ্যালাক্সি জে পাল্টে পুনরায় সেটি নেওয়া যাবে। ইতোমধ্যেই বেশ কিছু টেলিকম অপারেটর ও রিটেইল আউটলেটে এই অফারটি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে স্যামসাং।

ব্যবহারকারীদের জন্য আরেকটি সুযোগ হলো, গ্যালাক্সি নোট ৭ এর পরিবর্তে গ্যালাক্সি এস৭ অথবা এস৭ এইজ নেওয়া। এক্ষেত্রে গ্রাহক তার গ্যালাক্সি নোট ৭ এর সকল অ্যাক্সেসরিজের পরিবর্তে দামভেদে অ্যাক্সেসরিজ পাল্টে নিতে পারবেন। এই প্রোগ্রামের আওতায় গ্রাহকদের ২৫ ডলারের গিফট কার্ড বা বিল ক্রেডিট দেবে স্যামসাং।
তবে কনজ্যুমার প্রোটেকশন সেফটি কমিশন (সিপিএসসি) জানায়, বর্তমান গ্যালাক্সি নোট ৭ নতুন বা সংশোধিত সংস্করণ আনা হলেও সেটি ভালো সমাধান নয়। কারণ ঐসব ডিভাইসের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে এমনটি বলা যাবে না। সিপিএসসি অনুমোদন দিলেই তবে নতুন গ্যালাক্সি নোট ৭ বাজারে আনতে পারবে।
তবে যদি কোনো গ্রাহক তার গ্যালাক্সি নোট ৭ বদলাতে না চান তাহলে সেটি আপাতভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।
সূত্র: এনটিভি









