নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরের আগেই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর বিএনপি।
আজ বুধবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহউদ্দীনের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতাকর্মীরা।
স/আ










