নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ জুন ২০১৮ ভোরে পবিত্র ওমরা হজ্জ্ব পালনের জন্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। জেলা আওয়ামী লীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি ওমরা হজ্জ্ব পালনের যাওয়ার সময় রাজশাহীর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সকল শুভান্যুধায়ীর কাছে দোয়া চেয়েছেন যেন সুষ্ঠু ও সুস্থ্যভাবে পবিত্র ওমরা হজ্জ্ব পালন করে দেশে ফিরতে পারেন।
স/শা











