সদ্য প্রকাশিত
বগুড়া

বগুড়ার গাবতলীতে বিএনপির দোয়া ও ইফতার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩ জুন ২০১৮১ মিনিট পড়া
বগুড়ার গাবতলীতে বিএনপির দোয়া ও ইফতার ইফতার মাহফিল অনুষ্ঠিত
VLUU L100, M100 / Samsung L100, M100

বগুড়া প্রতিনিধিঃ

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও জিয়া পরিবারের কল্যাণ কামণা করে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বগুড়ার গাবতলী দূর্গাহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে ইফতারে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপির নেতা আব্দুল হান্নান, জুলফিকার হায়দার গামা, মাজেদুর রহমান মাজেদ, মতিউর রহমান, আবু তালেব শাহীন, সহমিনা আকতার রুমা, আরেফিন, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, টুটুন, বাবু, আমজাদ, আসাদ, আতিক, নাণ্টু, পোটল, ছাত্রদল নেতা হযরত, হালিম, আশরাফুল, চঞ্চল, রুহুল আমিন, সুজা, মুনজু, সাদ্দাম, সোহাগ, রাজ্জাক, সম্রাট, হাসান প্রমূখ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দো’আ মোনাজাত করা হয়।

স/শা