সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বিলে গোসল করতে গিয়ে ২ কলেজ ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোমস্তাপুরে বিলে গোসল করতে গিয়ে ২ কলেজ ছাত্র নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রামদাস বিলে গোসল করতে নেমে ২ কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের রামদাস বিলে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ ২ কলেজ ছাত্র হলো, রহনপুর পৌর এলাকার ডাকবাংলা পাড়ার শফিকুল ইসলাম টুলুর ছেলে ও রহনপুর ইউসুফ আলী কলেজের এইচএসসি’র ১ম বর্ষেরম ছাত্র ইভান (১৭) ও মাদ্রাসাপাড়ার জাইদুল ইসলামের ছেলে মৃদুল হাসান জিকো (১৭)।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রহনপুর ইউসুফ আলী কলেজের কয়েকজন ছাত্র ওই রামদাস বিলে গোসল করতে যায়। এসময় গোসলের একপর্যায়ে ইভান (১৭) ও মৃদুল হাসান জিকো (১৭) বিলের পানিতে সৌতের তোড়ে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের খোঁজে বিল ও তার সংলগ্ন পূর্ণভবা নদীতে তল্লাসি চালিয়ে যাচ্ছে। (সন্ধ্যা সাড়ে ৮টা) পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

 

তবে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে বলে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে।

স/অ